আন্তর্জাতিক

গাজা যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি হয়নি

post-img

গাজা যুদ্ধবিরতি চুক্তির নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি চুক্তিতে উপনীত হতে উভয় পক্ষকে বাধাগ্রস্ত করছেন। ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে তার ‘কোনো আগ্রহ নেই’ বলে মন্তব্য করেছেন হামাস কর্মকর্তা ওসামা হামদান।

বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামদান বলেন,দখলদার সরকার এখনও চতুরতার সঙ্গে বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং আলোচনা একটি দুষ্ট চক্রে আটকে আছে।হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে নিজেদের আগের অবস্থান থেকে অনেকখানি সরে এসেছে বলেও জানান তিনি। মিশর ও কাতারের উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় আরও একবার একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা করা হচ্ছে। গত এক মাসের বেশি সময় থেকে এই প্রচেষ্টা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত সামান্য সফলতাও আসেনি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.