প্রযুক্তি

আইফোন গরম হওয়ার সমস্যার সমাধান আসছে এই সপ্তাহে

post-img

সম্প্রতি অ্যাপল স্বীকার করেছে, আইফোন ১৫ সিরিজের ফোনগুলো মাত্রাতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এবং এর জন্য নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৭ দায়ী। জানা গেছে, খুব শিগগির আসছে এ সমস্যার সমাধান।

প্রযুক্তি ভিত্তিক ওয়েবসাইট ম্যাকরিউমারস জানিয়েছে, বেশ শিগগিরই এই আপডেট আনতে যাচ্ছে অ্যাপল। এ সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে আসতে পারে এটি।

অ্যাপলের পণ্য বা সেবা নিয়ে পূর্বাভাষ ও গোপন খবর আগেভাগে জানানোর জন্য ম্যাকরিউমারস এর খ্যাতি রয়েছে। ওয়েবসাইটটি নিশ্চিত করেছে, ১৭.০.৩ ভার্সনের বেটা টেস্টিং চলছে।

এই আপডেটটি মূলত আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা সমাধান করবে।

আইফোন ১৫ সিরিজ বাজারে আসার পর থেকেই ব্যবহারকারীরা ফোনগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক মাধ্যমে অভিযোগ জানাতে শুরু করেন। চিহ্নিত হয় পাঁচ মূল সমস্যা।

তবে নতুন আইফোনগুলো দ্রুত গরম হয়ে যাচ্ছে—এই অভিযোগটিই ছিল সবচেয়ে বড়। সবচেয়ে বেশি ব্যবহারকারী এ সমস্যায় ভুগেছেন।

ইতিমধ্যে আইওএস ১৭.০.৩ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। 

ঠিক কী সমস্যার কারণে নতুন আইফোনগুলো দ্রুত গরম হয়ে যাচ্ছে, তা নির্দিষ্ট করে জানায়নি অ্যাপল। তবে নতুন সফটওয়্যার আপডেট এ ১৭ প্রো চিপের কার্যকারিতা কোনো দিক দিয়েই কমাবে না।

অনেক ব্যবহারকারী দাবি করেছেন, আইফোন ১৫ প্রো'র টাইটানিয়াম বডির কারণে ফোনগুলো দ্রুত গরম হয়ে যাচ্ছে। কেউ বলছেন, আগের মডেলের তুলনায় এর তাপ ধারণ ক্ষমতা কমে গেছে।

তবে অ্যাপল এই অভিযোগ অস্বীকার করেছে। অ্যাপলের দাবি, ফোন অতিরিক্ত গরম হওয়ার পেছনে কোনো হার্ডওয়্যারের সমস্যা নেই। যার ফলে সফটওয়্যার আপডেটেই হবে এ সমস্যার সমাধান।

আইওএসের পরবর্তী বড় আপডেট হচ্ছে ১৭.১। এটি অক্টোবরের শেষ নাগাদ বা নভেম্বরে আসতে পারে।

এই ভার্সনে ১৭.০.৩ এর সমাধানের পাশাপাশি আরও উন্নত ফিচার ও নিচ্ছিদ্র সমাধান অন্তর্ভুক্ত করা হতে পারে।

বর্তমানে এই ভার্সনের বেটা টেস্টিং চলছে। অক্টোবরের শেষদিকে এটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.