এনআরবি বিশ্ব

চীনে কেমন কাটলো প্রবাসী বাংলাদেশিদের ঈদ

post-img

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কুনমিংয়ে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনা ঝুঁকির কারণে মসজিদে ঈদের নামাজের জামাত বন্ধ থাকায় কনসাল জেনারেলের বাসভবনে অভ্যর্থনা অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে সেখানেই ঈদের জামাতের আয়োজন করা হয়। 

কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম ঈদের জামাতে ইমামতি করেন। নামাজ শেষে কনসাল জেনারেল প্রবাসী বাংলাদেশি, মিশনের কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা বাণী পাঠ করা হয়।

আগত অতিথিদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়। এরপর কুনমিংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা ঈদ আনন্দে 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' গানটিসহ বিভিন্ন গান-নাচে মেতে ওঠেন।

ইউনান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. নাসিরউদ্দীন ও মিশনের প্রথম সচিব (উপসচিব) মো. বজলুর রশীদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.