খেলা

রেকর্ড গড়ে যা বলছেন মায়াঙ্ক

post-img

প্রথমবারের মতো আইপিএলে খেলতে নেমে একের পর এক গতির রেকর্ড গড়ছেন লখনৌ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। নিজের অভিষেক ম্যাচেই পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন। যা চলতি আসরের সর্বোচ্চ গতির রেকর্ড। নিজের গড়া সেই রেকর্ড মায়াঙ্ক নিজেই ভেঙে দিয়েছেন। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তার একটি ডেলিভারি ছিল ১৫৬.৭ কিলোমিটার গতির।

ফলে ২১ বছর বয়সী পেসার আসরের সর্বোচ্চ গতির রেকর্ডেফের নতুন করে নাম তুললেন। কেবল আইপিএলের সপ্তদশ আসরই নয়, মায়াঙ্ক ঢুকে গেছেন আইপিএলের সর্বোচ্চ রেকর্ডধারী বোলারদের তালিকায়ও। লখনৌর তরুণ এই পেসারের আগে কেবল তিনজন গতিমান বোলারের নাম রয়েছে। যেখানে সবার শীর্ষে আছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট।

এখন পর্যন্ত আইপিএলে কেবল দুটি ম্যাচ খেলেছেন মায়াঙ্ক। তবে মাঠের ক্ষণিক এই উপস্থিতিতেই তিনি নিজের কার্যকারীতা জানান দিয়েছেন। নিজের অভিষেক ম্যাচে কেবল গতির রেকর্ডই গড়েননি, ২৭ রান খরচায় তিনটি উইকেটও শিকার করেন মায়াঙ্ক। এরপর গতকাল বেঙ্গালুরুর বিপক্ষেও সমান তিন উইকেট নিয়েছেন, বিনিময়ে খরচ করেছেন মাত্র ১৪ রান। ফলে টানা দুই ম্যাচেই ম্যাচসেরা পুরস্কার উঠেছে তরুণ এই পেসারের হাতে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.