সংবাদ

একুশে পদক পাচ্ছেন ২৪ জন বিশিষ্ট নাগরিক

post-img

সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিককে ২০২২ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি ২০২২) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

একুশে পদকপ্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে মোস্তফা এম এ মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেন (মরণোত্তর)।

শিল্পকলায় (নৃত্যে) জিন্নাত বরকতউল্লাহ, সংগীতে নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেণু।

শিল্পকলায় অভিনয়ে খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন ও মাসুম আজিজ।

মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ এ বি এম রহমান ও আমজাদ আলী খন্দকার।

সাংবাদিকতায় এবার একুশে পদক পাচ্ছেন এম এ মালেক।

বিজ্ঞান ও প্রযুক্তিতে পাচ্ছেন মো. আনোয়ার হোসেন।

শিক্ষায় অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ। সমাজসেবায় এস এম আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের।

ভাষা ও সাহিত্যে পাচ্ছেন কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাশ পুরকায়স্থ।

গবেষণায় এবারের একুশে পদক পাচ্ছেন মো. আবদুস সাত্তার মণ্ডল, মো. এনামুল হক (দলগত হিসেবে তিনি দলনেতা), সাহানাজ সুলতানা (দলগত) ও জান্নাতুল ফেরদৌস (দলগত)।

বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পদকপ্রাপ্তদের পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি স্বর্ণপদক, এককালীন অর্থ (চেক) ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.