সংবাদ

ভোট কেন্দ্রে নাশকতা করলে ছাড় দেওয়া হবে না: আইজিপি

post-img

ভোট কেন্দ্রে যদি কোনো ব্যক্তি বা দল নাশকতা করার চেষ্টা করে, ভোট বানচাল করার পাঁয়তারা করে সে যেই হোক তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সোমবার সকাল ১১টায় রংপুর পুলিশ অফিসার্স ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন। আইজিপি বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ। সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবাই যার যার মতো করে সভা সমাবেশ, মিছিল, মিটিং করছে। কাউকে বাধা প্রদান করা হচ্ছে না।

রেল লাইনে এবং ট্রেনে নাশকতার বিষয়ে তিনি বলেন, আনসার ভিডিপি সদস্য দিয়ে রেল লাইনের গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহারার পাশাপাশি পুলিশ ও র‍্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। আশা করি, আর কোনো নাশকতার ঘটনা ঘটবে না।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.