সংবাদ

ড. ইউনূস আদালতের রায়েই দণ্ডিত হয়েছেন: ওবায়দুল কাদের

post-img

ড. ইউনূস আদালতের রায়েই দণ্ডিত হয়েছেন, এখানে আওয়ামী লীগের কোন দায় নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


মঙ্গলবার দুপুরে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, ৭ জানুয়ারির নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করবে। পাশাপাশি নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বলেও দাবি করেন আওয়ামী লীগের এ শীর্ষ নেতা।

এছাড়া  বিএনপির লিফলেট বিতরণ রহস্যময় কর্মসূচি উল্লেখ কোরে তিনি বলেন, যে কোন সময় সহিংস রুপ ধারন করতে পারে বিএনপি জামাত।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.