post
প্রযুক্তি

মোবাইল নম্বর ছাড়ায় খোলা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

হোয়াটসঅ্যাপের ধরন এবার বদলে যাচ্ছে। এবার আর কোনো মোবাইল নম্বরের প্রয়োজন হবে না হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট খুলতে। একটি ইমেল যাচাই করেই ব্যবহার করা যাবে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।জানা গেছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার পরীক্ষা করছে। এটি কার্যকর হলে, ব্যবহারকারীরা তাদের ফোন নম্বর ছাড়া ইমেল দিয়েও অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। সাধারণত ফোন বদল করলে হোয়াটসঅ্যাপ নিয়ে সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে এসএমএসর মাধ্যমে ওটিপি যাচাইকরণ করেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করে ফেলা যায়। তবে কোনো নম্বর নিষ্ক্রিয় হয়ে গেলে বা ফোন চুরি হলে আরও বিপদ। সাধারণত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যাচাইকরণের জন্য এসএমএস এ ওটিপি আসে। এই পাসওয়ার্ড ছাড়া কেউ অ্যাকাউন্টে লগইন করতে পারে না। এটি সবচেয়ে নিরাপদ উপায়।তবে কারও যদি মোবাইল নম্বরটিই বদলে যায় বা নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাহলে তিনি আর এসএমএস পাবেন না। ফলে হোয়াটসঅ্যাপ এ লগইনও করতে পারবেন না।ওয়াবেটাইনফ’র দাবি, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি একটি ইমেল যাচাইকরণ ফিচার পরীক্ষা করছে। এটি ব্যবহারকারীদের মোবাইল নম্বর ছাড়াও ইমেল ব্যবহার করে তাদের অ্যাকাউন্টে লগ ইন করতে দেবে। নতুন ফিচারটি যাচাইকরণ প্রক্রিয়ার একটি সংযোজন হতে চলেছে। এসএমএস যাচাইকরণের পাশাপাশি এটিও থাকবে। এই ফিচার এন্ড্রোয়েড ও আইওএস-এর বিটা ভার্সনে পাওয়া যাচ্ছে। বহারকারীরা ‘অ্যাকাউন্ট সেটিং’ এই অপশন পাবেন। সেখানে ব্যবহারকারীরা তাদের ই-মেইল অ্যাড্রেস লিখতে পারেন। যা কোনোভাবেই অন্যকোনো পক্ষ জানতে পারবে না। দীর্ঘদিন ধরে এই নতুন ই-মেইল যাচাইকরণ ফিচারটি পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। সর্বশেষ বিটা সংস্করণ ২.২৩.২৪.১০ আপডেট অনেকেই ফিচারটি ব্যবহার করতে পারছেন। শিগরিগরই এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানা গেছে।

post
প্রযুক্তি

ফেসবুকে রিল তৈরির নতুন সুবিধা চালু

রিল তৈরি আরও সহজ করতে ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এলো ফেসবুক। যার মাধ্যমে রিলসের পারফরমেন্স তুলনা করা যাবে। এবি টেস্টিং নামের এই ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের বিভিন্ন ক্যাপশন ও থাম্বনেইলের ছবি নিয়ে যাচাই-বাছাই করতে দেবে। ফলে কোনো ভিডিও দর্শকের কাছে বেশি পৌঁছাবে তা সহজেই বুঝা যাবে। এদিকে মেটা ভবিষ্যতে বিভিন্ন ক্যাপশন এবং থাম্বনেইলের অপশন তৈরি করতে ব্যবহারকারীদের সাহায্য করার জন্য জেনারেটিভ এআই নিয়ে কাজ করছে। এই ফিচার কিভাবে কাজ করবে - ক্রিয়েটাররা এখন তাদের মোবাইল ডিভাইসে রিলস কম্পোজারের মধ্যে বিভিন্ন কন্টেন্ট থেকে রিল তৈরি করতে পারবেন। পুরোনো ভিডিও পোস্ট এবং লাইভ স্ট্রিম থেকেও এই সুবিধা পাওয়া যাবে। এছাড়া রিলস তৈরি করার সময় চারটি আলাদা ক্যাপশন ও থাম্বনেইল যুক্ত করা যাবে। ফলে কোন ক্যাপশন বা থাম্বনেইলে ভিডিও ভিউ বেশি হয় তা পরীক্ষা করা যাবে। ক্রিয়েটাররা যেন সহজেই কনটেন্ট পারফরম্যান্সের ফলাফল বুঝতে পারে এজন্য মেটা প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি কনটেন্ট ম্যানেজমেন্ট টুল যোগ করেছে। যা ক্রিয়েটারদের সব পোস্ট, রিল এবং ভিডিও এক জায়গায় দেখতে সহজ করবে। ২৮ দিনের রিপোর্টের পরিবর্তে পুরো ৯০ দিনের পারফরম্যান্স রিপোর্ট দেখতে পারবে ক্রিয়েটররা। সংবাদমাধ্যম ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, এটি একটি সাধারণ মার্কেটিং কৌশল। যার মাধ্যমে দেখা হবে কীভাবে প্রচার করলে ব্যবহারকারীর অংশগ্রহণ তুলনামূলক বেশি হবে। যেমন- একটি রিলসে ভিন্ন ভিন্ন হেডলাইন দিয়ে দেখা হবে, কোনটি ব্যবহারকারীরা বেশি পছন্দ করছেন।

post
প্রযুক্তি

এবছর সারা বিশ্বে আইফোন বিক্রির ১৪ শতাংশই উৎপাদন ভারতে

তুলনামূলকভাবে শ্রমিকদের কম মজুরি ও অন্যান্য অবকাঠামোগত সুবিধার কারণে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের তাদের মূল পণ্য আইফোন উৎপাদনের জন্য অনেকাংশে চীনের ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময়ে চীন-নির্ভরতা কমাতে ভারতের দিকে ঝুঁকছে অ্যাপল। ভারতকে আইফোন উৎপাদনের কেন্দ্রে রূপান্তরিত করতে অ্যাপল দেশটিতে বড় আকারে বিনিয়োগ করে যাচ্ছে। চীনের মতো সক্ষমতা অর্জন করতে ভারতের এখনো অনেক সময় প্রয়োজন হলেও দেশটিতে উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।অ্যাপলের ব্যবসায়িক তথ্য বিশ্লেষণকারী ও নিরপেক্ষ ব্লগার মিং-চি কো সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছেন, ২০২৩ সালে সারা বিশ্বে যত আইফোন বিক্রি হয়েছে, তার ১৪ শতাংশই ভারতে উৎপাদন করা হয়েছে। ভারতে আইফোন উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ছেগত ১ নভেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পাবলিশিং প্ল্যাটফর্ম মিডিয়ামে লেখা প্রতিবেদনে মিং-চি কো আরও জানান, ভারতে উৎপাদিত মোট আইফোনের প্রায় ৮০ শতাংশই উৎপাদন করেছে ফক্সকন। এই প্রতিষ্ঠানটিই সারা বিশ্বে আইফোনের সবচেয়ে বড় উৎপাদনকারী।ফক্সকন বলেছে, আগামী বছরের মধ্যে তারা ভারতে তাদের বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি করবে। মিং-চি কো ধারণা করছেন, ২০২৪ সালের মধ্যে চীনের ঝেংঝুতে ফক্সকনের কারখানার আকার অন্তত ৩৫ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে। ফক্সকনের পাশাপাশি অন্যান্য উৎপাদকরাও চীন থেকে ভারতে তাদের কারখানাগুলো সরিয়ে নিচ্ছে। বহু বছর ধরে অ্যাপল আইফোন উৎপাদনের জন্য চীনের ওপর নির্ভরশীল ছিল।তবে করোনা মহামারির সময় চীনের অনেক আইফোন কারখানা বাধ্যতামূলকভাবে বন্ধ রাখা হয়। যার ফলে আইফোন উৎপাদনে বিঘ্ন ঘটে। অ্যাপলের সবচেয়ে বড় সরবরাহকারী ফক্সকনের কারখানায় দাঙ্গার ঘটনাও ঘটে এ সময়। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিরোধ দিন দিন বাড়ছে এবং ভবিষ্যতে এই বিরোধ কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

post
প্রযুক্তি

এবার চ্যাটজিপিটির সুবিধা পাওয়া যাবে স্মার্টওয়াচে

এআই এর ছোঁয়া এখন সব জায়গায়। যে কোনো কাজ এআই দিয়ে খুব সহজেই করে ফেলা যায়। অ্যান্ড্রয়েড এবং ওয়েবে চ্যাটজিপিটি অনেক আগে থেকেই ব্যবহার করা যায়। এবার চ্যাটজিপিটির সুবিধা পাবেন স্মার্টওয়াচেও। এবার স্মার্টওয়াচ এবং ওয়্যারলেস অডিও টেক কোম্পানি ক্রসবিটস একটি স্মার্টওয়াচ চালু করেছে, যা চ্যাটজিপিটির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ক্রসবিটস নেক্সাসে রয়েছে ২.১ ইঞ্চি ফুল টাচ অ্যামোলেড ডিসপ্লে। এতে যেহেতু একটি বড় স্ক্রিন সাহায্যে আপনি ডিসপ্লেটি স্পষ্ট দেখতে পাবেন। এটি একটি অ্যামোলেড প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে। আপনি এই ঘড়িতে রুট ট্র্যাকিং ফিচারও পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ডাইনামিক আইল্যান্ড এবং ইবুক রিডারের মতো ফিচার। ঘড়িটিতে অল্টিমিটার, ব্যারোমিটার এবং কম্পাসের মতো ফিচার দেওয়া হয়েছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য এই স্মার্টওয়াচটি একেবারে উপযুক্ত। স্মার্টওয়াচগুলো ধীরে ধীরে আরও উন্নত হবে বলেই দাবি কোম্পানির। স্মার্টওয়াচটি দুটি রঙে বাজারে আনা হয়েছে- রুপালি এবং কালো। ক্রসবিটস নেক্সাস স্মার্টওয়াচের দাম ভারতে ৫ হাজার ৯৯৯ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৯০০ টাকা। ক্রসবিটসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে স্মার্টওয়াচটি।

post
প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, আসছে নতুন ফিচার

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আবারো নিয়ে আসছে নতুন ফিচার। এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপে কোন অপরিচিত মানুষের সাথে কথা বলতে ফোন নম্বরের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা নাম খুঁজে অন্য জনের সাথে চ্যাট করতে পারবেন।হোয়াটসঅ্যাপে ইউজারনেম ফিচারের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। যেখানে ফোন নম্বর এর পরিবর্তে ইউজারনেম এর সাহায্যে চ্যাটিং সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ইনস্টাগ্রামের মতো এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা সুরক্ষিত থাকবেন। যেখানে ব্যক্তিগত মোবাইল নম্বর শেয়ার করতে হবে না। এই ফিচার নিয়ে ওয়েবেটাইনফো জানিয়েছে, ইউজারনেম ফিচারটি অ্যানড্রয়েড বেটা ভার্সনে দেখা গেছে। পাশাপাশি আইওএস এর কিছু ব্যবহারকারীদের জন্য এই ফিচার রোলআউট করা হয়েছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপে ইউজারনেম সেট করতে পারবেন। জানা গেছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ইউজারনেম ফিচার সেট করার অপশন অ্যাপের প্রোফাইল সেকশনে দেওয়া হবে। ব্যবহারকারীরা তাদের ইউজারনেম সেকশনে আলফাবেট, নম্বর এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপে অন্য জনের সাথে চ্যাট করার জন্য ইউজারনেমের সাহায্যে নেওয়া যেতে পারে। ইউজারনেম দিয়ে চ্যাট করলে যার সাথে কথা বলছেন, তার মোবাইল নম্বর লুকানো থাকবে। ব্যবহারকারী তার মোবাইল নম্বর শেয়ার করতে চান কিনা সেটা সে সিদ্ধান্ত নিতে পারবেন।

post
প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আয় করার সুযোগ

ইউটিউবের মতো এখন হোয়াটসঅ্যাপেও চ্যানেল খুলতে পারবেন। হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন ফিচার। যার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যানেল খুলতে পারবেন। হোয়াটসঅ্যাপ থেকেই ফলো করতে পারবেন সেলেব্রিটি, ক্রিকেটার, ফুটবলার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে।মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি নতুন ‘আপডেট’ নামের একটি ট্যাব থাকবে অ্যাপে। যেখানে পরিবার, বন্ধুদের চ্যাটের থেকে আলাদা একাধিক চ্যানেলস ফলো করতে পারবেন। এরই মধ্যে অনেক সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেছেন।তবে সেলিব্রিটিদের ফলো করা ছাড়াও ইউটিউবের মতো চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকেও আয় করা যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলস সবার জন্য উন্মুক্ত। এখানে ব্যবহারকারীরা নিজের চ্যানেল বানিয়ে কমিউনিটি তৈরি করার সুযোগ পাবে। তবে শুধু সামাজিক পরিচিতি নয় বেশ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে অর্থ উপার্জনও করতে পারবেন।জেনে নিন কীভাবে আয় করা যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে-আপনার যদি ছোট ব্যবসা থাকে অথবা সদ্য নতুন ব্যবসা খুলে থাকেন তাহলে এই চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমেই নিজের ক্যাটালগ দেখাতে পারেন। তাদের অর্ডার নেওয়া এবং পেমেন্ট সাপোর্টও দিতে পারেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মার্চেন্ডাইস এবং অ্যাক্সেসরিজও বিক্রি করার সুবিধা রয়েছে। এছাড়া কারও যদি ব্যবসা নাও থাকে সে বিভিন্ন গ্রাফিক্স টেম্পলেট, ই-বুক, অনলাইন কোর্স, ডিজিটাল প্রোডাক্টস ইত্যাদি প্রমোট করতে পারেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে।অনেকেই আছেন যারা ইউটিউব বা ফেসবুকে অনলাইন ক্লাস নেন। যেমন মেকআপ, রান্না, ড্রয়িং, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ইত্যাদি। এই সব বিষয়ের উপর হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ওয়ার্কসপ তৈরি করতে পারেন এবং তার বদলে একটি চার্জ নিতে পারেন কাস্টমারদের থেকে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে যেহেতু ভিডিও, অডিও কলের সুবিধা রয়েছে তাই ওয়ান-অন-ওয়ান কোচিংও করাতে পারেন।ডিজিটাল জমানায় বাড়ি বসে আয়ের একটি অন্যতম মাধ্যম ফ্রিল্যান্সিং। যার জন্য বর্তমানে একাধিক প্ল্যাটফর্ম রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ যেহেতু একটি পার্সোনাইলজড অ্যাপ তাই এখানে ক্লায়েন্টদের সঙ্গে খুবই স্বচ্ছ ভাবে নিজের দক্ষতা তুলে ধরতে পারবেন। আপনি যদি লেখালিখি করতে ভালোবাসেন কিংবা ভালো গ্রাফিক্স ডিজাইনিং ও প্রোগ্রামিং জানেন তাহলে নিজের চ্যানেল বানিয়ে ফলোয়ারদের সেই পরিষেবা দিতে পারেন।আপনার চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন। এখনই মেটা থেকে আপনাকে বিজ্ঞাপনের সুযোগ দেওয়া হবে না। তবে অন্যদের পণ্যের বিজ্ঞাপন করতে পারেন। যেমন ফেসবুক বা ইউটিউবে প্রমোশনাল ভিডিও করেন ঠিক তেমন হোয়াটসঅ্যাপে আপনার চ্যানেলেও করতে পারেন।

post
প্রযুক্তি

ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে প্রায় ১.৯ কোটি ‘অপ্রীতিকর’কনটেন্ট ডিলিট করেছে মেটা

চলতি বছরের আগস্টে ভারতের ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে প্রায় ১.৯ কোটি ‘অপ্রীতিকর’ কনটেন্ট ডিলিট করেছে মেটা। শুধু ফেসবুক থেকেই ১৩টি নীতির আওতায় সরিয়ে দেওয়া হয়েছে মোট ১.৪ কোটি কন্টেন্ট।ইন্সটাগ্রাম থেকে ১২টি নীতির আওতায় সরিয়ে দেওয়া হয়েছে ৫০ লাখ কনটেন্ট। সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মেটা।প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ইন্ডিয়ান গ্রিভান্স মেকানিজম এর মাধ্যমে ফেসবুকের ‘অপ্রীতিকর’ কন্টেন্টের বিরুদ্ধে মোট ২৫ হাজার ৪৯টি অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যে ২৭০১টি অভিযোগের ক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীদের বিশেষ অপশন দিয়ে নিজেদেরকেই ওই ‘অপ্রীতিকর’ কন্টেন্টের সমস্যা মিটিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বাকি ২২,৩৪৮টি অভিযোগের ক্ষেত্রে বিশেষ পর্যবেক্ষণের প্রয়োজন ছিল। সেই কন্টেন্টগুলো মেটা তাদের নীতির আওতায় পর্যবেক্ষণ করে এবং ৫০৪৫টি কন্টেন্টের ক্ষেত্রে পদক্ষেপ নেয়। বাকি ১৭ হাজার ৩০৩টি অভিযোগের ক্ষেত্রেও পর্যবেক্ষণ করা হয়। কিন্তু সেইসব কন্টেন্টে কঠিন পদক্ষেপ নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি।অন্যদিকে, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও ইন্ডিয়ান গ্রিভান্স মেকানিজম এর মাধ্যমে ২০ হাজার ৯০৪টি অভিযোগ জমা পড়েছিল। ইনস্টাগ্রামে জমা পড়া মোট অভিযোগের মধ্যে ৪৫২৯টি ক্ষেত্রে ব্যবহারকারীদের নিজেদেরই সমস্যা মিটিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। বাকি ১৬৩৭৫টি ক্ষেত্রে প্রজন ছিল বিশেষ পর্যবেক্ষণের। পর্যবেক্ষণ করে ৬৩২২টি কন্টেন্টের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে। বাকি ১০০৫৩টি অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কন্টেন্টের মধ্যে ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি।মেটা জানিয়েছে, ফেসবুক ও ইন্সটাগ্রামের ‘অপ্রীতিকর’ কনটেন্ট নিয়ে অভিযোগ জমা পড়লে আমরা আমাদের তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন নিয়মের আওতায় সেইসব কনটেন্টগুলো পর্যবেক্ষণ করি। নিয়মবিধি লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট কন্টেন্টের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীর কাছে ওই কনটেন্ট ‘আপত্তিজনক’ হলেও ব্যবস্থা নেওয়া হয়।এর আগে জুলাইয়ে ফেসবুক থেকে ১৩টি নীতির আওতায় ১ কোটি ৫৮ লক্ষ কনটেন্ট এবং ইন্সটাগ্রাম থেকে ১২টি নীতির আওতায় ৫৯ লাখ কনটেন্ট সরিয়ে দেওয়া হয়।

post
প্রযুক্তি

আইফোন গরম হওয়ার সমস্যার সমাধান আসছে এই সপ্তাহে

সম্প্রতি অ্যাপল স্বীকার করেছে, আইফোন ১৫ সিরিজের ফোনগুলো মাত্রাতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এবং এর জন্য নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৭ দায়ী। জানা গেছে, খুব শিগগির আসছে এ সমস্যার সমাধান।প্রযুক্তি ভিত্তিক ওয়েবসাইট ম্যাকরিউমারস জানিয়েছে, বেশ শিগগিরই এই আপডেট আনতে যাচ্ছে অ্যাপল। এ সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে আসতে পারে এটি।অ্যাপলের পণ্য বা সেবা নিয়ে পূর্বাভাষ ও গোপন খবর আগেভাগে জানানোর জন্য ম্যাকরিউমারস এর খ্যাতি রয়েছে। ওয়েবসাইটটি নিশ্চিত করেছে, ১৭.০.৩ ভার্সনের বেটা টেস্টিং চলছে।এই আপডেটটি মূলত আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সমস্যা সমাধান করবে।আইফোন ১৫ সিরিজ বাজারে আসার পর থেকেই ব্যবহারকারীরা ফোনগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক মাধ্যমে অভিযোগ জানাতে শুরু করেন। চিহ্নিত হয় পাঁচ মূল সমস্যা।তবে নতুন আইফোনগুলো দ্রুত গরম হয়ে যাচ্ছে—এই অভিযোগটিই ছিল সবচেয়ে বড়। সবচেয়ে বেশি ব্যবহারকারী এ সমস্যায় ভুগেছেন।ইতিমধ্যে আইওএস ১৭.০.৩ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ঠিক কী সমস্যার কারণে নতুন আইফোনগুলো দ্রুত গরম হয়ে যাচ্ছে, তা নির্দিষ্ট করে জানায়নি অ্যাপল। তবে নতুন সফটওয়্যার আপডেট এ ১৭ প্রো চিপের কার্যকারিতা কোনো দিক দিয়েই কমাবে না।অনেক ব্যবহারকারী দাবি করেছেন, আইফোন ১৫ প্রো'র টাইটানিয়াম বডির কারণে ফোনগুলো দ্রুত গরম হয়ে যাচ্ছে। কেউ বলছেন, আগের মডেলের তুলনায় এর তাপ ধারণ ক্ষমতা কমে গেছে।তবে অ্যাপল এই অভিযোগ অস্বীকার করেছে। অ্যাপলের দাবি, ফোন অতিরিক্ত গরম হওয়ার পেছনে কোনো হার্ডওয়্যারের সমস্যা নেই। যার ফলে সফটওয়্যার আপডেটেই হবে এ সমস্যার সমাধান।আইওএসের পরবর্তী বড় আপডেট হচ্ছে ১৭.১। এটি অক্টোবরের শেষ নাগাদ বা নভেম্বরে আসতে পারে।এই ভার্সনে ১৭.০.৩ এর সমাধানের পাশাপাশি আরও উন্নত ফিচার ও নিচ্ছিদ্র সমাধান অন্তর্ভুক্ত করা হতে পারে।বর্তমানে এই ভার্সনের বেটা টেস্টিং চলছে। অক্টোবরের শেষদিকে এটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।

post
প্রযুক্তি

আইফোন ১৫ অতিরিক্ত গরম হওয়ার কারণ জানালো অ্যাপল

আলোচনা সমালোচনায় মুখর প্রযুক্তি বিশ্ব। বাজারে এসেই আলোচনায় আইফোন ১৫। ব্যবহারকারীদের অভিযোগ আইফোন ১৫ কিছু সময় ব্যবহার করলেই অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। শনিবার এই অভিযোগের প্রেক্ষিতে অ্যাপল জানিয়েছে, সমস্যা সমাধানে তারা একটি সফটওয়্যার আপডেট করবে। কারণ হিসেবে আইওএস-১৭ এর বাগ ও অ্যাপের বাগের কথা উল্লেখ করেছে এই টেক জায়ান্ট। অ্যাপলের এক মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছে, আইফোন ১৫ যে সব কারণে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এমন কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বৃদ্ধির কারণে ডিভাইসট সেট আপের পর প্রথম কয়েক দিন ডিভাইসটি গরম হতে পারে। তিনি বলেন, কিছু ব্যবহারকারী আইওএস-১৭ বাগ খুঁজে পেয়েছেন। সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যা সমাধান করা হবে। এছাড়া থার্ড-পার্টি অ্যাপের কিছু আপডেট সিস্টেমকে ওভারলোড করে। ওই অ্যাপ ডেভেলপারদের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের জন্য কাজ করছে অ্যাপল। গত ১২ সেপ্টেম্বর রাতে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে আইফোন ১৫ সিরিজের পাশাপাশি, অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়। আইফোনের নতুন মডেলগুলোতে বিশ্বজনীন টাইপ সি চার্জার ব্যবহার করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আইফোনে টাইপ সি চার্জার যোগ করার দাবি করে আসছিলেন ব্যবহারকারীরা। জানা গেছে, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। গত বছর আইফোন ১৪ প্রোর মডেলে যে হার্ডওয়্যার ব্যবহার করেছিল অ্যাপল, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটিতে একই হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। শুধু ক্যামেরা অ্যাপে নতুন টেলিফটো অপশন ব্যবহার করা হয়েছে।

post
প্রযুক্তি

এখন থেকে ওয়েবসাইট ব্রাউজ করে তথ্য দেবে চ্যাটজিপিটি

পুরোনো তথ্য দিতে পারে না চ্যাটজিপিটি! এই অপবাদ দূর করছে ওপেনএআই। এখন সে আর পুরোনো তথ্য দেখাবে না। প্রয়োজনীয় ওয়েবসাইট ভিজিট করে রিয়েল টাইম ভিত্তিতে আপনার সব প্রশ্নের উত্তর খুঁজবে চ্যাটজিপিটি। তবে এই ফিচার এখন কেবল প্লাস এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। চ্যাটজিপিটি-৪ এর মাধ্যমেও এই ফিচারের সব সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। ওপেনএআই জানিয়েছে, সব চ্যাটজিপিটি ব্যবহারকারীরা এই ওয়েব ব্রাউজিংয়ের ফিচার পর্যায়েক্রমে ব্যবহার করতে পারবেন। ব্রাউজিং ক্ষমতাটি টেকনিক্যাল রিসার্স থেকে শুরু করে গ্যাজেট বাছাই বা আপনার ছুটি কাটানোর পরিকল্পনা পর্যন্ত সবকিছু রিয়েল টাইম ভিত্তিতে প্রদান করবে। চ্যাটজিপিটি Browser With Bing নামের একটি এক্সটেনশনও থাকছে। যার মাধ্যমে চ্যাটজিপিটির ব্রাউজিং ক্ষমতার সাহায্য নিতে পারবেন। এই মুহূর্তে চ্যাটজিপিটির দুই প্রতিদ্বন্দ্বী গুগলের বার্ড এবং মাইক্রোসফটের বিং সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারকারীদের ব্রাউজিং ফিচার অফার করছে। চলতি বছরের জুনে আইওএস ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটি ওয়েব ব্রাউজিং ফিচার চালু করলেও তা কয়েকদিনের মধ্যেই বন্ধ করে দেয়। কারণ ব্যবহারকারীরা এই চ্যাটবটকে কাজে লাগিয়ে পেওয়াল কনটেন্টের অ্যাক্সেস নিতে শুরু করে দেয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.