প্রযুক্তি

আইফোন ১৫ অতিরিক্ত গরম হওয়ার কারণ জানালো অ্যাপল

post-img

আলোচনা সমালোচনায় মুখর প্রযুক্তি বিশ্ব। বাজারে এসেই আলোচনায় আইফোন ১৫। ব্যবহারকারীদের অভিযোগ আইফোন ১৫ কিছু সময় ব্যবহার করলেই অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে।

শনিবার এই অভিযোগের প্রেক্ষিতে অ্যাপল জানিয়েছে, সমস্যা সমাধানে তারা একটি সফটওয়্যার আপডেট করবে। কারণ হিসেবে আইওএস-১৭ এর বাগ ও অ্যাপের বাগের কথা উল্লেখ করেছে এই টেক জায়ান্ট।

অ্যাপলের এক মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছে, আইফোন ১৫ যে সব কারণে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এমন কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বৃদ্ধির কারণে ডিভাইসট সেট আপের পর প্রথম কয়েক দিন ডিভাইসটি গরম হতে পারে। তিনি বলেন, কিছু ব্যবহারকারী আইওএস-১৭ বাগ খুঁজে পেয়েছেন। সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যা সমাধান করা হবে। এছাড়া থার্ড-পার্টি অ্যাপের কিছু আপডেট সিস্টেমকে ওভারলোড করে। ওই অ্যাপ ডেভেলপারদের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের জন্য কাজ করছে অ্যাপল। গত ১২ সেপ্টেম্বর রাতে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে আইফোন ১৫ সিরিজের পাশাপাশি, অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়। আইফোনের নতুন মডেলগুলোতে বিশ্বজনীন টাইপ সি চার্জার ব্যবহার করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আইফোনে টাইপ সি চার্জার যোগ করার দাবি করে আসছিলেন ব্যবহারকারীরা।

জানা গেছে, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। গত বছর আইফোন ১৪ প্রোর মডেলে যে হার্ডওয়্যার ব্যবহার করেছিল অ্যাপল, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটিতে একই হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। শুধু ক্যামেরা অ্যাপে নতুন টেলিফটো অপশন ব্যবহার করা হয়েছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.