post
বাংলাদেশ

জনগণের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে

বর্তমান সরকার পুরোপুরিভাবে নতজানু বলেই, দেশের জনগণের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে। বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফখরুল বলেন,জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর‌যন্ত আন্দোলন চলবে। বর্তমান সরকারকে নির্যাতন নিপীড়ক সরকার মন্তব্য কোরে তিনি বলেন,জনগণের শক্তির চেয়ে বড় শক্তি আর নেই। তাই সকল বিভেদ ভুলে গিয়ে,ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্যদেশের প্রভুত্ব মেনে,সেদেশের স্বার্থ রক্ষা কোরে চলেছে।

post
বাংলাদেশ

আরও ৫২ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আরও ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। বহিষ্কার ৫২ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৫, ঢাকা বিভাগে ৪, ময়মনসিংহ বিভাগে ৯, সিলেট বিভাগে ৭, চট্টগ্রাম বিভাগে ১, কুমিল্লা বিভাগে ৬ ও খুলনা বিভাগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। কেবল ফরিদপুর বিভাগে এ ধাপে কেউ বহিষ্কার হয়নি। এর আগে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ১৪৪ নেতাকে বহিষ্কার করে দলটি। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

post
বাংলাদেশ

ইসরায়েলের সঙ্গে মিলে বিএনপি ষড়যন্ত্র করছে

ইসরায়েলের সঙ্গে মিলে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে এ অভিযোগ করেন তিনি। মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে বিএনপির ষড়যন্ত্র সফল হয়নি। ফলে, ইসরায়েল ও আন্তর্জাতিক চক্রের সঙ্গে মিলে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দলটি। তিনি আরও বলেন, ইসলামী দলগুলো সরকারকে নামাতে, সকাল-বিকেল আন্দোলন করে,তবে ফিলিস্তিনে অত্যাচারের বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ করতে দেখা যায় না।

post
বাংলাদেশ

বিদেশি ইন্ধনে আওয়ামী লীগ ক্ষমতায়

বিদেশি শক্তির ইন্ধন না থাকলে,আওয়ামী লীগও ক্ষমতায় থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার প্রেসক্লাবে সাবেক ছাত্রদল সভাপতি নাসির উদ্দীন পিন্টুর মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় তিনি একথা বলেন। গয়েশ্বর বলেন, জনগণের আস্থা হারিয়ে বিদেশিদের ওপর ভর করে দেশ পরিচালনা করেছে সরকার। এছাড়া সরকার নিরাপদে থাকলেও, জনগণ নিরাপদে নেই বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। এদিকে, ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক কর্মসূচিতে যোগ দিয়ে ভারতীয় পণ্য পরীক্ষা-নিরীক্ষা কোরে বাংলাদেশে প্রবেশের দাবি জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

post
বাংলাদেশ

কোনো ছাড় নয়: বিএনপিকে কাদের

বিএনপির রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি দিয়েই মোকাবিলা করবে, তবে সন্ত্রাস করলে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি এবং তাদের শরিকরা যদি রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে মাঠে আসে তাহলে তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়েই মোকাবিলা করা হবে। তবে যদি দলটি সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে তাদের ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার কাউকে ভয় পাই না। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। বাংলাদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েলই শোনে না। বাংলাদেশে এসে কেউ আবার বিএনপিকে মদদ দেবে, সে পরিস্থিতি এখন আর নেই।

post
বাংলাদেশ

জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটি

জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। সোমবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে এ বৈঠক শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান। উপস্থিত রয়েছেন- জাতীয়তাবাদী সমমনা জোটের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব শাহ আহমেদ বাদল, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশের সাম্যবাদী দল সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম।

post
বাংলাদেশ

'যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সংঘাতে নেই'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ কোনো সংঘাতে নেই, তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই। রোববার (৫ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে। প্রশ্ন রেখে কাদের বলেন, আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে। আমরা কি এসব নিয়ে কথা বলতে পারবো না? আমাদের দেশে তারা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে সে দৃষ্টিতে নিজের দেশে দেখবে না কেন? তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন কথা তো আমরা বলিনি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। বাংলাদেশ এ প্রভাব থেকে মুক্ত নয়। যেমন দ্রব্যমূল্যের যে চাপ তা তো অস্বীকার করার উপায় নেই।

post
সংবাদ

সরকার দৈত্য হয়ে জনগণের কাঁধে বসেছে

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘এখন নির্বাচনে লোকজন যায় না। লোকজনের বক্তব্য তারা গেলেই কী আর না গেলেই কী। একদলীয় শাসন ব্যবস্থা সিন্দাবাদের দৈত্য হয়ে মানুষের কাঁধে বসে আছে।’ শনিবার (১১ মে) দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক মত বিনিময় এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এ সভার আয়োজন করে। জনগণকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে দাবি করে জিএম কাদের বলেন, ‘রাজনীতিতে গুণগত একটি পরিবর্তন এসেছে। একটি শ্রেণি কিছু সুযোগ-সুবিধা পাচ্ছে। তারা ভাবছে, সরকারতো জেকে বসেছে, থাকবেই। তাদের সঙ্গে লাইন দিয়ে যেটুকু পাওয়া যায়। আবার সরকার যাদের নিচ্ছে না, তাদের বাধ্য হয়ে সরকারের বিপক্ষে থাকতে হচ্ছে। তারা না চাইলেও জনগণের পক্ষে দাঁড়াতে হচ্ছে। আমাদের কিছু জায়গা দিয়েছে এটাই হচ্ছে সর্বনাশ। এভাবে চলতে থাকলে সামনের দিকে দেশে আর রাজনীতি থাকবে না।’ সামনের দিকে রাজনীতি আরও কঠিন হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিতে হবে আমরা মানুষের পাশে থাকবো নাকি সুযোগ-সুবিধার পক্ষে থাকবো। জনগণের পক্ষে থাকতে হলে ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। যারা সুযোগ-সুবিধার লোভে পড়েছে, এটা স্বল্প সময়ের জন্য। সামনের দিকে হয়তো তাদের প্রয়োজনীয়তা থাকবে না। যারা সরকারের দালালি করেছে, তাদের কিন্তু লাথি দিয়ে ফেলে দেওয়া হয়েছে।’ জাতি আজ চরম সংকটময় সময় পার করছে বলে মনে করেন জিএম কাদের। তিনি বলেন, দিন যতই যাচ্ছে সংকটের গভীরতা ততই বাড়ছে। আগে আমরা যেটাকে সংকট বলেছি, এখন মনে হচ্ছে সেটা কোনো সংকটই ছিল না।

post
যুক্তরাষ্ট্র

রাজনীতিতে আসছেন ট্রাম্পের ছেলে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প রাজনীতিতে আসছেন। ১৮ বছর বয়সী ব্যারন ট্রাম্প হাইস্কুল শিক্ষার্থী। তাঁকে এত দিন অনেকটাই লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছিল। তবে আগামী জুলাই মাসে ফ্লোরিডায় রিপাবলিকান দলের সম্মেলনে ব্যারনকে একজন প্রতিনিধি হিসেবে দেখা যাবে। এর মধ্য দিয়েই তাঁর রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু হবে তার। রিপাবলিকান সম্মেলনে আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিদ্বন্দী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ওই অনুষ্ঠানে প্রতিটি অঙ্গরাজ্যের প্রতিনিধিরা তাঁদের প্রতিনিধির বিষয়ে মতামত দেবেন।

post
বাংলাদেশ

সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করার অনুমতি পাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীকাল শুক্রবার (১০ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া মিলেছে। তবে বিএনপিকে মানতে হবে কিছু শর্ত। সমাবেশের অনুমতি নিতে বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির তিন নেতা। তিন সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সদস্যসচিব রফিকুল আলম মজনু। প্রায় পৌনে একঘণ্টা পর বাইরে বেরিয়ে এসে শুক্রবারের (১০ মে) সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, আমরা আগেই এই সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। তবে তাপপ্রবাহের কারণে সেটি পিছিয়ে আগামীকাল শুক্রবার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল করা হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.