যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে বিশ্ব দরবারে ইতিবাচক ভাবে তুলে ধরার আহ্বান

post-img

বাংলাদেশকে বিশ্ব দরবারে ইতিবাচক ভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে ফোবানার সাবেক চেয়ারম্যান আজাদুল হক বলেন, বাংলাদেশের গল্প গল্পগুলো আমরা সঠিক ভাবে তুলে ধরতে পারি না।

সুতরাং বাংলাদেশকে বিশ্ব দরবারে ব্রান্ড করতে আমাদের গল্পগুলো সঠিক ভাবে তুলে ধরতে হবে। তাহলে বিশ্ববাসী জানতে পারবে বাংলাদেশ সম্পর্কে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, অনেক ইনটিলিজেন্স ডিভাইস বাংলাদেশেই তৈরি করা সম্ভব।
গত ৩০ অক্টোবর শনিবার এক নৈশ ভোজের আয়োজনের মধ্যে ফোবানার সাবেক চেয়ারম্যান আজাদুল হককে সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা।
ব্রিজ টু বাংলাদেশ এবং ম্যাক্স গ্রুপের সিইও আজাদুল হককে এ সংবর্ধনা দেয় যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রকৌশলীরা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন আইগ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.