কানাডিয়ান ইউনিভার্সিটিতে 'আইটি ক্যারিয়ার ইন ইউএসএ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
৩০ ডিসেম্বর ২০২১
Admin
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের (সিএসই) আয়োজনে ‘’আইটি ক্যারিয়ার ইন ইউএসএ’’ এর এক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির প্রতিষ্ঠাতা সিইও এবং আইগ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ।
এ সময় চ্যান্সেলর আবুবকর হানিপ আইটিতে স্কিল ডেভালপমেন্ট নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক এবং সিএসই বিভাগের প্রধান ফরহাদ হোসাইন, প্রভাষক তানজিনা অরিয়ানা, প্রভাষক ফারহান তানভির ।
NRBC is an open news and tele video entertainment platform for
non-residential Bengali network across the globe with no-business
vision just to deliver news to the Bengali community.