শিক্ষা

চট্টগ্রামে ২৬ দিনব্যাপী সরকারি কর্মকর্তাদের 'ফান্ডামেন্টাল ট্রেনিং' কোর্সের সমাপনী অনুষ্ঠিত

post-img

আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামের আয়োজনে সরকারি কর্মকতা-কর্মচারীদের (১০-১২ গ্রেড) মৌলিক বিষয়ক শীর্ষক প্রশিক্ষণ' 'ফান্ডামেন্টাল ট্রেনিং কোর্সের' সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে অংশ নেয়া কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মনীতি অনুসরণ, বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ,  প্রেজেন্টেশন ও এসাইনমেন্ট তৈরির মূল্যায়নের ভিত্তিতে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুরষ্কার ও  সনদ প্রদান করেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি সেক্রেটারি মনোয়ারা বেগম।

প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে মনোয়ারা বেগম বলেন, `২৬ দিনব্যাপী প্রশিক্ষণের যে বিষয়বস্তু নিয়ে কোর্স মডিউলে যে আলোচনা হয়েছে এগুলো যদি প্রশিক্ষনার্থীরা তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে প্রয়োগ করে তাহলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সহায়ক হবে।'

এছাড়াও প্রশিক্ষণ পরিচালক হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম,সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী সচিব নূর-এ জান্নাত রুমি।

গত ৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চট্রগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি কর্মকতাদের নিয়ে মৌলিক বিষয় জানা সম্পর্কিত শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করেন চট্রগ্রাম লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র।

কেন্দ্রের অনুষদ সদস্য, দক্ষ ও অভিজ্ঞ অতিথি বক্তাগণ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন।

প্রশিক্ষনার্থীরা কর্তৃপক্ষের নিকট এই প্রশিক্ষণের সময়সীমা দীর্ঘায়িত করার আবেদন জানায়।

প্রশিক্ষণে কোর্স মূল্যায়ন,সহানুভূতি তৈরি, বই পর্যালোচনা উপস্থাপনা, সরকারি কর্মচারীদের পদ্ধতি, শিষ্টাচার, আচরণ, নৈতিকতা এবং পোষাক, দুর্নীতি প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধ, সরকারি চাকরি আইন, সরকারি কর্মচারীদের সাংবিধানিক বাধ্যবাধকতা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.