আন্তর্জাতিক

হজের খরচ কমায় খুশি সৌদিপ্রবাসী বাংলাদেশীরা; কূটনৈতিক তৎপরতায় আরো কমানোর সুযোগ আছে

post-img

গেলো বছরের তুলনায় চলতি বছর কমেছে হজের খরচ। এতে খুশি সৌদিপ্রবাসী বাংলাদেশীসহ হজ গমনেউচ্ছুকরা। তবে কূটনৈতিক প্রচেষ্টায় এই খরচ আরো কমানো সম্ভব বলে মনে করেন কমিউনিটি নেতারা। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম গুরত্বপূর্ণ ইবাদত হজ্ব। প্রতিবছর এ ইবাদত পালন করতে বিভিন্ন দেশ থেকে ২০ লাখের বেশি হাজি পাড়ি জমান আরব ভূমিতে। লাব্বাইক ধ্বণিতে মুখরিত হয়ে হঠে মুসলিম বিশ্বের পবিত্র স্থান মক্কা নগরী।  হজ্ব পালনে প্রতিবছর বাংলাদেশ থেকেও যাচ্ছেন লাখ লাখ মুসল্লি। তবে হজ্বরের খরচ নিয়ে প্রতিবছরই উদ্বিগ্ন থাকেন মুসলিম প্রধান এ দেশটির হাজিরা। কিন্তু এবার সেই খরচ কমায় খুশি সংশ্লিষ্টরা।


বর্তমানে হাজিদের ট্রেনিং করানোসহ হজ্ব ব্যাবস্থা সহজ হওয়ায় স্বস্তিতে বাংলাদেশী হাজিরা। তবে বিব্রতকর অবস্থা এড়াতে হ্জ্ব ব্যাবস্থা ও দেশটির আইন-কানুন সম্পর্কে বিস্তারিত জেনে যাওয়ার আহবান প্রবাসী হাম্মদ সামিউল আহমেদ সামি।


বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজ করতে পারবেন। নিদ্দিষ্ট সময়ের পূবেই এ বিষয়ে প্রদক্ষেপ নেওয়ায় হাজিরা প্রস্তুতির সময় পাবে বলে মনে করছেন কমিউনিটি নেতারা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.