বাংলাদেশ

কাতার আওয়ামী লীগের ইফতার মাহফিল

post-img


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা। 


রাজধানী দোহার স্থানীয় একটি রেস্টুরেন্টে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল মিয়ার সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা রাজ রাজিবের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খান ও সুলাইমান গনী। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো: কামাল উদ্দিন, বিসিকিউর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, জসিম উদ্দিন দুলাল ও জাকির হোসেন বাবু। এসময় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এম সাখাওয়াত খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার শামীম, নজরুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী ও মোস্তফা কামাল সহ স্থানীয় প্রবাসী

রা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.