এনআরবি সাফল্য

'শাহ নেওয়াজ জিতলে, বাংলাদেশিরাই জিতবে'

post-img

নিউইয়র্কের ডেমোক্র্যাট দলীয় প্রাইমারি নির্বাচনে স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪এ থেকে ডিষ্ট্রিক্ট লিডার পদে প্রার্থীতার লড়াই করছেন বাংলাদেশি-আমেরিকান শাহ নেওয়াজ। আগামীকাল মঙ্গলবার এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আগে কমিউনিটিসহ সকল ভোটারদের সমর্থন পেতে ব্যপক প্রচার চালিয়েছেন কমিউনিটির জনপ্রিয় মুখ শাহ নেওয়াজ। 

ভোট সামনে রেখে শাহনেওয়াজ সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশি কমিউনিটির সকলকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন। 

শাহ নেওয়াজ জিতলে, বাংলাদেশিরাই জিতবে, এটাই ক্যাম্পেইন তাদের। 

এবারের প্রাইমারিতে আরও কয়েকজন বাংলাদেশি আমেরিকান প্রার্থী রয়েছেন। যাদের পক্ষেও ভোট চাইছেন অনেকেই।

এদিকে ভোটের আগের রাতে এনআরবিসি টিভিকে শাহ নেওয়াজ বলেন, এই নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি পুরোপুরি আশাবাদী। এরই মধ্যে আর্লিভোট যা হয়েছে, তা থেকেই তিনি অনেকটা আন্দাজ করতে পারেছেন, এই জয় আসবে। 

আগামীকাল বাংলাদেশি কমিউনিটির সকলকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শাহ নেওয়াজ বলেন, ভোটটাই এদেশের রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি। ফলে সকলকে ভোট দিতে হবে। বেশি ভোট পাওয়া মানেই হচ্ছে কমিউনিটির মানুষদের জন্য কাজ করার বেশি সুযোগ তৈরি হওয়া, বলেন তিনি।  

বাংলাদেশি ছাড়াও দক্ষিণ এশীয় কমিউনিটির মানুষদেরও ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করেন তিনি।

এরই মধ্যে স্টেট অ্যাসেম্বলির ডিস্ট্রিক্ট ২৪এ থেকে ডিস্ট্রিক্ট লিডার পদে শাহ নেওয়াজ-কে সমর্থন জানিয়েছেন কমিউনিটির বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান। 

বিশিষ্ট ব্যবসায়ী, নিউইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ এবং গোল্ডেন এজ হোম কেয়ার-এর কর্ণধার শাহ নেওয়াজ একজন স্বনামধন্য , কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও লায়ন।

কমিউনিটির বন্ধু হিসেবে তিনি সুপরিচিত। এবং অনেকেই মনে করেন, দীর্ঘ সময় ধরে শাহ নেওয়াজ কমিউনিটিকে দিয়ে এসেছেন, এখন কমিউনিটির সুযোগ এসেছে তাকে দেওয়ার।

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটি এগিয়ে চলেছে। কমিউনিটির এই চলার পথে নেতৃত্ব দিতে শাহ নেওয়াজ-এর মতো ডায়নামিক, এনার্জেটিক, ফ্যামিলিম্যান ও বন্ধুবৎসল নেতার প্রয়োজন বলেও মত দিয়েছেন অনেকে। 

শাহ নেওয়াজ নির্বাচনী অঙ্গীকারে আগেই বলেছেন, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ কে সুন্দর, শান্তিময় এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি সচেষ্ট থাকবেন। এই দায়িত্বকে চ্যালেঞ্জিং বলে উল্লেখ করে তিনি বলেন, সবার সহযোগিতা পেলে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।

শাহ নেওয়াজের পক্ষে ভোট চেয়ে তার সমর্থকরা বলেন, বহুমুখি প্রতিভাধর ও সংস্কৃতি প্রেমি শাহ নেওয়াজ আমাদের বাংলাদেশিদের গর্ব। বাংলাদেশি কমিউনিটির সকল অনুষ্ঠানে তার সরব উপস্থিতি দেখা যায়। কমিউনিটির কর্মকাণ্ডগুলোতে তার সহায়তামূলক অবদান থাকে এবং অনেকের ক্ষেত্রেই বাড়িয়ে দেন ব্যক্তিগত সহযোগিতার হাত। 

শুধু তাই নয়, বরং সব জায়গায় তার কন্টিবিউশন থাকে। বাংলাদেশর সকল কর্মকান্ডে তিনি মুক্তহস্তে দান করেন। এমনকি কোনো মানুষ ব্যাক্তিগত সহযোগীতার জন্য গেলেও কাউকে ফিরিয়ে দেন নি। নীবরে কাজ করতে যাওয়া শাহ নেওয়াজের জন্য ভোট চাইতে গিয়ে সমর্থকরা বলেন, শাহ নেওয়াজের মতো একজন কমিউনিটি নেতা বাংলাদেশিদের প্রয়োজন। যিনি কমিউনিটির হয়ে কাজ করবেন। কমিউনিটির কথা বলবেন। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.