ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিমান হামলার ক্রমবর্ধমান ঝুঁকি ঠেকাতে, জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্র প্রয়োজন। তাঁর দাবি, এ মুহূর্তে জীবন বাঁচাতে ক্ষেপণাস্ত্রের বিকল্প নেই। আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদ দ্রুতই সরবরাহ করতে চায় তারা। নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এ সরবরাহ দেওয়া হবে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ৬০০ কোটি ডলার খরচ হবে। তবে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, এযাবৎকালের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ‘অবিলম্বে’ ইউক্রেনকে সরবরাহ পাঠাতে কার্যক্রম চলছে। এ সহায়তার মধ্যে আছে আকাশ প্রতিরক্ষাসংক্রান্ত যুদ্ধাস্ত্র, ড্রোন প্রতিরোধকারী ব্যবস্থা ও গোলাবারুদ রয়েছে। তবে এখনি দেয়া হচ্ছে না প্যাট্রিয়ট।
