এনআরবি লাইফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

post-img

দক্ষিণ আফ্রিকার ফ্রী ইস্ট্র প্রভিন্সের কোয়া কোয়ার কেস্টেল শহরে মো. শামসুল আলম নামে একজন প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে।

জানা গেছে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শামসুল ইসলাম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের শিকার হন।

নিহতের বোনের স্বামী কিরন জানিয়েছেন, চার থেকে পাঁচজনের একটি সন্ত্রাসী গ্রুপ দোকানে এসে মাথায় এবং বুক বরাবর প্রায় ৫ রাউন্ড গুলি করে। তারা আলমের মৃত্যু নিশ্চিত করেই স্থান ত্যাগ করে।

এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়ীক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত শামসুল আলমের দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মির আলিপুরে। বাংলাদেশে তার স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
 
প্রশাসনিক প্রক্রিয়া শেষে আলমের লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.