আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে এই শীতে 'ট্রিপলডেমিক' এর আশঙ্কা

post-img

যুক্তরাষ্ট্রে এই শীতে তিনটি ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকরা এই আশঙ্কার নাম দিয়েছেন 'ট্রিপলডেমিক'। এর একটি ফ্লু, অপরটি শ্বাসজনিত সিনসিটিয়াল ভাইরাস (আরএসভি) আর সঙ্গে রয়েছে করোনা ভাইরাস। এরই মধ্যে হাসপাতালগুলোতে এই তিন রোগে আক্রান্ত রোগীর ভীর ব্যাপক হারে বাড়তে শুরু করেছে।

আগামী মাসগুলোতে এই সংখ্যা বাড়তেই থাকবে এমন আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইউরোপীয় বিভিন্ন দেশে পরিস্থিতি আগে থেকেই খারাপের পথে যাচ্ছিলো। আর যুক্তরাজ্যে এরই মধ্যে পরিস্থিতি যথেষ্টই খারাপ।

যুক্তরাষ্ট্রে এখনও সংক্রমনের হার অপেক্ষাকৃত কম। কিন্তু শীত আসছে। আর তাতে সন্দেহমাত্রই নেই পরিস্থিতি খারাপের দিকেই যাবে। দেখার বিষয় ঠিক কতটা খারাপ হয়।

এদিকে কোভিডের নতুন দুটি ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এর একটি বিকিউ.১.১ এবং অপরটি এক্সবিবি।

এর মধ্যে বিকিউ.১.১ এবং এর নিকট ভ্যারিয়েন্ট বিকিউ.১ এখন মোট সংক্রমনের ১৭ শতাংশ। আর এই সংখ্যা দ্রুত হারে বাড়ছে। সপ্তাহে সপ্তাহে এই সংক্রমন দ্বিগুন হচ্ছে।

তবে ইউরোপীয় দেশগুলোতে এই ভ্যারিয়েন্টগুলো আরো আগেই সক্রিয় হয়। যা ক্রমেই ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য অংশে। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.