সংবাদ

আবেগ তাড়িত হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছি: বাহাউদ্দিন বাহার

post-img

আবেগের তাড়নায় আচরণবিধি ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন, কুমিল্লা-৬ আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার।

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি। বাহিউদ্দিন বাহার বলেন, নির্বাচন প্রতিহতের নামে বিএনপি মানুষ হত্যা করছে।

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায় স্বীকার করে তিনি বলেন, যারা নির্বাচন প্রতিহতের নামে বাসে, ট্রেন আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে। এসব কথা বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হাত-পা ভেঙে দেয়ার কথা বলি। যা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। এ ছাড়া আর কোনো আচরণ বিধি লঙ্ঘন করিনি।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর সংসদীয় আসনের এলাকায় একটি উঠান বৈঠকে বাহাউদ্দিন বাহার বলেন, যদি কোনো বিএনপি এবং জামায়াতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত-পা ভেঙ্গে দেবেন। ‘আমি আ ক ম বাহাউদ্দিন আপনাদের সঙ্গে আছি’ মর্মে উসকানিমূলক নির্দেশন দেন। এছাড়া তিনি দুটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককে তার নির্বাচনী এলাকায় অনুষ্ঠান থেকে বের করে দেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.