বাংলাদেশ

বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে,যুগোপযোগী শিক্ষার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

post-img

বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে যুগোপযোগী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষাখাতের উন্নয়নের সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বছর শেষে শিক্ষার্থীদের পরীক্ষার সময়ে যারা অবরোধ-অগ্নিসন্ত্রাস করে তাদের ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন সরকারপ্রধান। রবিবার সকালে গণভবনে ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শিক্ষামন্ত্রীসহ সকল বোর্ডের চেয়ারম্যানরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বক্তৃতায়, পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অবরোধ-অগ্নিসন্ত্রাসের মধ্যেও সময়মতো পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সরকারপ্রধান।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ছাড়া কেউই দেশের শিক্ষাব্যবস্থার আধুনিয়কায়নের কথা ভাবেনি। আগামী প্রজন্মকে যুগোপযোগী ও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতসহ দেশবিরোধী অপশক্তির জালাও-পোড়াওয়ের কারণে স্কুলের পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তাদেরকে ছাড় দেয়া হবে না।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.