খুলনায়,নিষিদ্ধ ঘোষিত সংগঠন 'হিজবুত তাহরীর খুলনা অঞ্চলের প্রধানসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দুপুরে,কেএমপি কার্যালয়ে পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিতো কোরে জানান,মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গতরাতে মহানগরীর হরিণটানা থানার খানজাহান নগর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর খুলনা অঞ্চলের প্রধান আনিসুর রহমান ওরফে রুহুল আমিন রকি,শাকিল আহম্মেদ,রিজভী আজিম খান ও মেহেদী হোসেন সালিতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান উগ্রবাদী বই, লিফলেট ও জঙ্গী সংশ্লিষ্ট ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
