এনআরবি সাফল্য

তুরস্কে বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটির কমিটিতে সভাপতি ফাতিমা

post-img

এক যুগ ধরে তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস ইন তুর্কিয়ের (অ্যাবাস্ট) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পিএইচডি গবেষক মোবাশ্বেরা জাহান ফাতিমা।

এছাড়া ১০০ সদস্যবিশিষ্ট কমিটি ও সিটি অ্যাম্বাসেডর কমিটিতে আব্দুল্লাহ আল মাহমুদকে সাধারণ সম্পাদক ও মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রামের মেয়ে মোবাশ্বেরা জাহান ফাতিমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। মোবাশ্বেরা তুরস্কের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা সংস্থার ফেলো হিসেবে আছেন। এর আগে তিনি তুরস্কের মাইগ্রেশন রিসার্চ ফাউন্ডেশনে গবেষক হিসেবে কর্মরত ছিলেন।

তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে আঙ্কারার গাজী ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ থেকে দ্বিতীয় মাস্টার্স করেছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ তুরস্ক সরকারের প্রেস্টিজিয়াস বৃত্তি প্রকল্পের অধীনে স্নাতক সম্পন্ন করে দেশটির দুজজে ইউনিভার্সিটিতে ইন্ট্যারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফিনান্স বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তুর্কীয়ে বুরসলারি স্কলারশিপের অধীনে ডিপার্টমেন্টে প্রথম হওয়ার কৃতিত্ব নিয়ে স্নাতক সম্পন্ন করে মারমারা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর করছেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.