বাংলাদেশ

হামরিয়া বন্দরে নোঙর করেছে এমভি আবদুল্লাহ

post-img

অবশেষে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে নোঙর করেছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সোমালিয়ান জলস্যুদের হাতে জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার ৯ দিন পর সোমবার সন্ধ্যায় দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভিড়েছে জাহাজটি।

এসময় নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। ১৫ সদ্যের প্রতিনিধি দলে আছেন কেএসআরএম-কবির গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান আরাফাত। কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ নাবিকের সবাই সুস্থ। কিন্তু এই মুহুর্তে তারা চাইলে বাইরে আসতে পারবে না। কারণ, আরব আমিরাতে প্রবেশের জন্য এখনও তাদের ভিসা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে তাদের ভিসার জন্য আবেদন করা হবে। এসময় এমভি আব্দুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশিদ,মুক্ত হয়ে কৃতজ্ঞতা জানান।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.