এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ করে প্রবাসী বাংলাদেশিকে হত্যা

post-img

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাত দল। এরপর তার দোকানও লুট করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ইস্টার্নকেপ প্রভিন্সের মাটাটিয়াল শহরের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত বাংলাদেশির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া থানায়। তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টিন কেটে কয়েকজন ডাকাত বাংলাদেশি প্রবাসীর দোকানে প্রবেশ করে। ডাকাতদল এসময় মাসুদুর রহমানের গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে। পরে দোকানে থাকা নগদ টাকা ও বিভিন্ন জিনিসপত্র লুট করে চলে যায়।

খরব পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে মাসুদুর রহমানের মরদেহ নিয়ে যায়।

মাসুদুর রহমানের মরদেহটি দেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা চলছে বলে জানিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.