বন্যার খবর

তলিয়ে গেছে ফেনী শহর, বন্যা পরিস্থিতির অবনতি

post-img

ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার পর এবার ফেনী পৌর শহরও বন্যার পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে সদর উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে মুহুরী নদীর পানি বেড়ে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ও নবাবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঢুকতে শুরু করেছে। এসব এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।

তিন দিন ধরেই প্রবল বর্ষণ অব্যাহত থাকার পাশাপাশি ফেনীর বিভিন্ন নদী ও খালের পানি বেড়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকালে মুহুরী ও ফেনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে ফেনীর মুহুরী নদীর পানি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

জেলার বন্যায় উপদ্রুত অঞ্চলে দুর্গতদের সহায়তা ও উদ্ধার তৎপরতায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকেরা।

পানির তোড়ে ভেঙে গেছে জেলার বহু এলাকার রাস্তা, বাঁধ ও সেতুর অংশ। ফসলের মাঠ তলিয়ে গেছে, পুকুরের মাছ ভেসে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে দুই লাখের বেশি মানুষ। অনেকে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.