শিক্ষা

‘অর্থকন্ঠ শিক্ষা অ্যাওয়ার্ড’ পেলেন চ্যান্সেলর আবুবকর হানিপ

post-img

বেষ্ট এডুকেটর অফ দ্য ইয়ার ‘অর্থকন্ঠ শিক্ষা অ্যাওয়ার্ড’ পেলেন আমেরিকার ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির (আইজিইউ) চ্যান্সেলর ও পিপলএনটেকের সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। 

গতকাল সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পাক্ষিক “অর্থকন্ঠ” পত্রিকার ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সন্মাননা হাতে তুলে দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী ।

এ সময় আবুবকর হানিপ বলেন, আমি সব সময়ই শিক্ষার্থীদের একাডেমীকাল শিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের ওপর গুরুত্ব দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। তরুণ প্রজন্মকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে হলে প্রয়োজন স্কিল, এই স্কিল সমস্যার সমাধান করতে পারলে দূর হবে কোম্পানি ও বেকারদের মধ্যকার দূরত্ব। ফলে আমাদের অর্থনীতি ও বাণিজ্যখাত হবে আরও বেশি মজবুত ও সমৃদ্ধশালী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোঃ সাজ্জাদ হোসেন। গেস্ট অফ অনার ছিলেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান। এ ছাড়াও প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিভিন্ন খাতে অবদানকৃত বিশেষ ব্যক্তিবর্গ।  

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন আইটি প্রশিক্ষণ ইনস্টিটিউট ‘পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। এই ইনস্টিটিউট মার্কিন তথ্যপ্রযুক্তি খাতে গত দেড় দশকে বিশেষ অবদান রেখে চলেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মালিকানাধীন ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির সত্ত্বাধিকারী ও চ্যান্সেলর তিনি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.