দূতাবাস খবর

ইউক্রেনে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরী নির্দেশনা

post-img

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) নাগরিকদের প্রতি এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বর্তমানে ইউক্রেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। 

গত প্রায় আট মাস ধরে ইউক্রেন-রাশিয়া সংঘাত চলছে। ইতোমধ্যে ইউক্রেনের বিশাল এলাকা দখল করে নিয়েছে রুশ বাহিনী। হারানো এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে ইউক্রেন। এই মুহূর্তে অধিকৃত অঞ্চলগুলোর সীমান্তে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে।

এমন পরিস্থিতিতে ইউক্রেনে নিজ নাগরিকদের সতর্ক করেছে বিভিন্ন দেশ। যেমন নিজ নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে ইউক্রেনে বসবাসরত সকল ইরানি নাগরিককে ইউক্রেন ছাড়ার আহ্বান জানায়। নতুন করে কাউকে ইউক্রেনে না যাওয়ার অনুরোধও করেছে কর্তৃপক্ষ।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘সামরিক দ্বন্দ্ব ও অস্থিরতা বৃদ্ধির কারণে নাগরিকদেরকে যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়ার আহ্বান জানানো হলো।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনে সামরিক দ্বন্দ্ব বৃদ্ধি এবং অস্থিরতা বাড়ায়, ইরানি নাগরিকদের ইউক্রেন ভ্রমণে না যেতে দৃঢ়ভাবে পরামর্শ দেয়া হচ্ছে। একই সঙ্গে, জীবন রক্ষা ও নিরাপত্তার জন্য ইউক্রেনে বসবাসরত সকল ইরানি নাগরিককে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয়া হচ্ছে।

ইরানের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেয়ার পশ্চিমা অভিযোগের মধ্যে ইরান তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানালো। গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, রাশিয়াকে ড্রোন সরবরাহের পাশাপাশি সেগুলো চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ইরানের কর্মকর্তারা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.