ডিএমভির প্রবাসী বাংলাদেশীদের আরও একটি চমৎকার লাইভ কনসার্ট উপহার দিলো একাত্তর ফাউন্ডেশন। সূরের ঝলকে যেখানে দর্শকদের বিমোহিত করেছেন বাংলাদেশ জনপ্রিয় সঙ্গীত শিলাপী ইমরান ও কনা আর দুই বাংলা জনপ্রিয় সংগীত শিল্পী মিতালী মুখাজী। সেই সাথে মঞ্চ মাতিয়েছেন স্থানীয় শিল্পিরাও।
৯ সেপ্টেম্বর শনিবার ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স হাই স্কুলের থিয়েটার বসেছিলো এই লাইভ কনসার্ট অনুষ্ঠান। বুষ্টির কারণে কিছুটা দেড়ি করে শুরু হলেও ভার্জিনিয়ায় প্রথমবারের মতো ইমরান-কনার পারফরম্যান্স দেখতে অডিটোরিযাম প্রায় পূর্ণ ছিলো দর্শকে। দর্শক সাড়িতে এদিন উপস্থিত ছিলেন পিপলএনটেকের প্রেসিডেন্ট ও ডব্লিউইউএসটির সিএফএ ফারহানা হানিপ। আয়োজক একাত্তর ফাউন্ডেশনের পক্ষ থেকে শুরুতে দর্শকদের স্বাগত জানান পারভীন পাটোযারী ও কবির পাটোয়ারী।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পর্দা উঠে অনুষ্ঠানের। এরপরই শুরু হয় লাইভ কনর্সার্ট। পারফর্ম করেন ওয়াশিংটন-ডিসি-মেরিল্যান্ড-ভার্জিনিয়ার প্রবাসী বাংলাদেশী শিল্পীরা। চমৎকার পারফরম্যান্স করেন শোয়েব রহমান, রকস্টার জনি, মাহিন সুজন ও রিয়েলিটি শো আরটিভির ইয়ংস্টার অর্ণব।
এরপর মঞ্চে এসে, সূরের মূর্ছনা ছড়িয় দেন 'এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই' খ্যাত শিল্পী মিতালী মুখার্জী। দুই বাংলার জনপ্রিয় এই শিল্পী একে একে গেয়ে শোনান তার কালজয়ী গান 'কেন আশা বেধে রাখি, জীবন নামের রেলগাড়িটা, আমার চন্দনা মরে গেছে কবে।
এরপর পারফর্ম করতে আসেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী কনা। তিনি একে একে গেয়েছেন ধিম তানা বাজে ধিম তানা, ডানা কাটা পরি, রেশমী চুরীসহ আরও কিছু জনপ্রিয় গান।
এরপরই মঞ্চে প্রবেশ করেন বাংলাদেশের বর্তমান সময়ে হার্টথ্রুব প্লে-ব্যাক সিঙ্গার ও কম্পোজার ইমরান মাহমুদুল। মুহুর্তের মধ্যেই মাতিয়ে তুলেন দর্শকদের। 'তুই কি আমার হবি রে' শুরু করতেই চেয়ার ছেড়ে দর্শকরা মঞ্চের সামনে জড়ো হতে থাকেন। ইমরানের সবচেয়ে জনপ্রিয় গান 'বলতে গিয়ে মনে হয়' দর্শকেরা তার সঙ্গে গেয়েছেন গলা ছেড়ে চিৎকার করে। সেই থেকে শুরু অনুষ্ঠানের বাকিটা সময় দর্শকরা গেয়েছেন তার সাথে সাথে। অসাধারণ গায়কির সাথে মঞ্চ মাতাতে জুড়ি নেই ইমরানের। তার এই বিশেষণের সাক্ষী হলেন এদিন ভার্জিনিয়ার দর্শকেরা।
ইমরানকে দারুন এক সারপ্রাইজ দিয়েছেন আয়োজক পারভীন পাটোয়ারী। প্রথম বারের মতো ভাইয়ের সাথে পারফর্ম করতে মঞ্চে আমন্ত্রণ জানান, ইমরানের বড় বোন যুক্তরাষ্ট্রের প্রবাসী রোখসানা পারভীনকে। দুই ভাইবোন মিলে গেয়েছেন 'ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলার' গানটি।
ইমনার-কনার ডুয়েটের মধ্য দিয়ে শেষ হয় দর্শক মাতানো এই লাইভ কনসার্ট। রিয়েলটর লিটু চৌথুরীর সৌজন্যে একাত্তর ফাইন্ডেশনের পক্ষ থেকে মিতালী মুখার্জী ইমরান ও কনা এই তিন শিল্পীর হাতে তুলে দেয়া হয় বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড। থিয়েটার হলের বাইরেও বসেছিলো বেশ কিছু খাবারের ও কাপড়ের দোকান। কেনাকাটা আর নানা পদের মজাদার খাবার খেয়ে পুরো অনুষ্ঠান দারুন উপভোগ করেছেন দর্শকরা।
অনুষ্ঠান শেষে দর্শকদের হাসিমুখ দেখে খুশি পারফরমার থেকে আয়োজক সকলে।
জনপ্রিয় শিল্পীদের লাইভ কনসার্ট, দেশীয় এতিহ্যবাহী খাবার, কেনাকাটা, আড্ডা সব মিলিয়ে দারুন একটি ছুটির দিন কাটালো ভার্জিনা, মেরিল্যান্ড ও ডিসিবাসী।
