বাংলাদেশ

তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামীলীগের আনন্দ মিছিল

post-img

তফসিলকে স্বাগত জানিয়ে দেশের বিভিন্নস্থানে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে আওয়ামীলীগ। ময়মনসিংহের নান্দাইলে জামাত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ ও তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানসহ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজীপুরের কোনাবাড়িতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম,মোজাম্মেল হক।

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে,কুমিল্লায় আনন্দ মিছিল করেছে মহানগর যুবলীগ। মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মিছিল করেছে, উপজেলা আওয়ামী লীগ। মিছিল শেষে পথসভায় অন্যা্ন্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বক্তব্য রাখেন। পটুয়াখালীতে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।

ভোলায় আনন্দ মিছিল করেছে, আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন। মিছিলের নেতৃত্বে দেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও পৌর মেয়র মনিরুজ্জামান।

তফসিলকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ।মিছিলের নেতৃত্ব দেন,জেলা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটির ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.