বাংলাদেশ

৩শ আসনেই প্রার্থী দেবে তৃণমূল বিএনপি

post-img

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে তৃণমূল বিএনপি। একইসঙ্গে তফসিলকে স্বাগত জানিয়েছে নতুন এই রাজনৈতিক দলটি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন, দলটির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। তিনি বলেন,তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। তাই এই কমিশনের অধীনে তার দল নির্বাচনে অংশ নেবে।

আগামী ১৮ নভেম্বর থেকে তৃণমূল বিএনপি মনোনয়নপত্র বিতরণ শুরু করবে। তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড ২১,২২ ও ২৩ নভেম্বর, মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ গ্রহণ এবং মনোনয়ন চূড়ান্ত করবেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.