বাংলাদেশ

সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বিএনপি-জামায়াতের হাত আছে কি না খতিয়ে দেখতে নির্দেশ প্রধানমন্ত্রীর

post-img

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর পেছনে ‘বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, সন্ত্রাস’ আছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

এ সময় শেখ হাসিনা বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) আগুনের মতো ঘটনা ঘটিয়ে ভিন্নপথ অবলম্বন করছে কি না, তা তদন্ত করে দেখা উচিত।’ সেই সঙ্গে তিনি দেশের গুরুত্বপূর্ণ মার্কেটগুলোয় নজরদারি জোরদার করতে বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সবাইকে আরও সচেতন হতে হবে। প্রত্যেককে নিজ নিজ উদ্যোগে (নিজেদের প্রতিষ্ঠান) পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

শেখ হাসিনা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভানোর চেষ্টা করেন, তখন ঘটনাস্থলে অপ্রয়োজনীয় জমায়েত হওয়া উচিত নয়। এ বিষয়ে কোনো বাধার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.