সংবাদ

প্রবাসী স্বজন ফাউন্ডেশনের ১২ দফা দাবি

post-img

প্রবাসী স্বজন ফাউন্ডেশনের ১২ দফা দাবি পূরণে বাংলাদেশ সরকার কাজ করছেন বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

মৌলভীবাজারে প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা মুরাদুল হক চৌধুরীর সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম ইসলাম শেফুল। সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মৌলভীবাজার-হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা আ হ জুবেদসহ অনেকে।

এসময় বক্তব্য রাখেন, সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েতের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সাইদ কুতুব উদ্দিন, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতা নুরে আলম জিকো, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতা এম এ কাইয়ূম তালুকদারসহ অনেকে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.