এনআরবি সাফল্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদে প্রার্থী হলেন সায়মা ওয়াজেদ

post-img

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক দপ্তরে আঞ্চলিক পরিচালক পদে প্রার্থী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। ২০২৩ সালের সেপ্টেম্বরে এই পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডব্লিউএইচও-এর এই অঞ্চলের ১১টি সদস্য রাষ্ট্র নির্বাচনে ভোট দেবে। এই পদে নেপালও প্রার্থী দিবে বলে ঘোষণা করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলটি হলো ডব্লিউএইচও-এর ছয়টি অঞ্চলের অন্যতম। এ অঞ্চলে বিশ্বের মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশের বসবাস। অঞ্চলটির প্রায় ২০০ কোটি মানুষের বিভিন্ন ধরনের স্বাস্থ্যজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় ডব্লিউএইচও-এর আঞ্চলিক দপ্তর কাজ করে। পাঁচ বছর মেয়াদের জন্য আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন।

বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং একজন ভারতীয় নাগরিক। ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ডব্লিউএইচও-এর নির্বাহী বোর্ড ১৪৪তম অধিবেশনে ২০১৯ সালের ২৬ জানুয়ারি তাকে নিয়োগ দেন। ড. ক্ষেত্রপাল সিং এই পদে প্রথম নারী।

বাংলাদেশের প্রার্থী সায়মা ওয়াজেদ একজন অটিজম অ্যাক্টিভিস্ট। তিনি ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতাসংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন। তিনি ২০১৩ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিশেষজ্ঞ দলের সদস্য। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। সায়মা ওয়াজেদের প্রতিদ্বন্দ্বী নেপালের প্রার্থী জেনেভায় ডব্লিউএইচও সদর দপ্তরে কর্মরত সংস্থাটির একজন কর্মকর্তা। ডব্লিউএইচও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি সদস্য দেশ হলো বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.