কুষ্ঠ রোগীদের অবহেলা কিংবা ঘৃণা দিয়ে নয়,ভালোবাসা দিয়ে সেবার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ থেকে ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ রোগ নির্মূলের অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘সেকেন্ড ন্যাশনাল লেপ্রোসি কনফারেন্স-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ব্রিটিশ একটি আইনের কারণে কুষ্ঠ রোগীদের ঘৃণার চোখে দেখা হতো। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার সেই আইন বাতিল করেছে। সরকারপ্রধান বলেন, কুষ্ঠ রোগের চিকিৎসায় হাসপাতালগুলো আধুনিকায়ন করে হচ্ছে। এছাড়া এ রোগের জন্য ওষুধ উৎপাদন করতে দেশীয় উৎপাদকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
