ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। এর মধ্যে ২ জন জিপিএ ৫ সহ ৮৪.০৯শতাংশ ছাত্র-ছাত্রী পাস করেছে।
দেশটির বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রাজধানী মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ৪৫জন শিক্ষার্থী এতে অংশ নেয়। বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে হয় পরীক্ষা, ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে। পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২৫ জন ও বাণিজ্য বিভাগ থেকে ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৭ জন। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন,বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস। ভালো ফলাফলে খুশি শিক্ষার্থীরা। আর সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও। বিদেশের মাটিতে ছাত্র-ছাত্রীদের এমন সাফল্যে গর্বিত প্রতিষ্ঠানটির শিক্ষকেরাও। বাহরাইনে ২০০৩ সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
