মিয়ানমার থেকে আসা সেনাদের দ্রুত ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন,পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত সফর বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন,রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরৎ পাঠানোর ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। মিয়ানমার-বাংলাদেশ ঐকমত্যে পৌঁছেছে বলেও জানান তিনি। এর আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রিতো রেংলি ও ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুন্তসেল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
