প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশি যুবকদের উদ্যোগে ইতালির মনফালকনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি এ আয়োজন করে। ফাইনাল খেলায় শরীয়তপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এল সি সি ক্রিকেট একাদশ ভৈরব। মনফালকনের ক্রীড়া ব্যক্তিত্ব হামিম হোসাইনের পরিচালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক। এসময় অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়ার ও আম্পায়ারসহ সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রবাসের মাটিতে নতুন প্রজন্মকে সুস্থ ধারায় গড়ে তুলতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন, টিটু,বাবু ,পাবেল ও ইয়াসিন।
