বিনোদন

সিলমোহর দিলেন জাহ্নবী কাপুর

post-img

প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর। বাবা বনি কাপুর প্রতিষ্ঠিত প্রযোজক। সম্প্রতি তিনি প্রযোজনা করেছেন ‘ময়দান’ সিনেমা। আর বাবার ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নায়িকাকন্যা।

মঙ্গলবার ‘ময়দান’-এর বিশেষ স্কিনিং ছিল মুম্বাইয়ে। বাবার ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছেন মেয়ে জাহ্নবী কাপুরও। সেখানে ‘শিখু’ লেখা একটি নেকপিস পরেছেন অভিনেত্রী। যা দেখেই শুরু হয়েছে তুমুল আলোচনা।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ধের নাতি শিখর পাহাড়িয়া। শিখরকে আদর করে শিখু বলেই ডাকেন জাহ্নবী। কফি উইথ করণে মুখ ফসকে সে কথা নিজেই বলে ফেলেছিলেন।

নেকপিস নিয়ে প্রকাশ্যে এসে রীতিমতো নিজের প্রেমকেই স্বীকৃতি দিলেন এই তারকাকন্যা। এদিন জাহ্নবী পরেছেন সাদা ব্লেজারের সঙ্গে ম্যাচিং প্যান্ট। পাপারাজ্জিদের ক্যামেরায় হাসি মুখ পোজও দিয়েছেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.