ফিলিস্তিনসহ দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে, সমাজের সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সকালে বঙ্গভবনে আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেয়া এক শুভেচ্ছা বক্তব্যে, দেশবাসীকে ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সকলের সঙ্গে মিলেমিশে উপভোগের অনুরোধ জানান। বলেন, এই ঈদের মধ্যেও ফিলিস্তিনসহ যুদ্ধবিগ্রহ ও আধিপত্যের কারণে, বিশ্বব্যাপী অনেক মানুষ অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তাই যুদ্ধ বন্ধে দ্রুত বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান রাষ্ট্রপতি। এসময় সময় সব শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।
