বাহরাইনে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
দেশটির মোহাররক শহরের বুসাইটিন ঈদগাহ মাঠে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এছাড়া বাহরাইন ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে সালমাবাদ এলাকায় খোলা আকাশের নিচে প্রবাসীদের জন্য ঈদ জামাতের ব্যবস্থা করা হয়। এতে ঈদের খুতবা ও নামাজ পড়ান বাংলাদেশী ইমাম হাফেজ মোস্তফা কামাল। ঈদ জামাতে অংশ নিতে পেরে প্রবাসীদের মধ্যে ছিলো বাড়তি উৎসাহ-উদ্দীপনা। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
