হিলিতে দিন-দিন বাড়ছে দেশি পেঁয়াজের দাম। গেলো দুই দিনের ব্যবধানে হিলিতে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা। দুইদিন আগেও মুড়ি কাঠা পেঁয়াজ প্রতি কেজি ৭০ খেকে ৭৫ টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা কেজি দরে।
এদিকে হঠাৎ করে আবারও পেঁয়াজের দাম বাড়তে থাকায় বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষরা। বাজার মনিটরিং এর দাবি সাধারণ ভোক্তাদের। তবে বাজার ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে বেচতে হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে পেঁয়াজের দাম আবারও কমে আসবে।
