কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিলো ব্রাজিল। আবার সেমিফাইনালে গেলো গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া।
শুক্রবার (৯ ডিসেম্বর) কাতারের আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে বিশ্ব জুড়ে শত কোটি ভক্তকে কাঁদিয়ে, নিজেরাও কেঁদে বিশ্ব ফুটবলের আসর ছাড়লো নেইমার, থিয়াগো সিলভা, রিচারল্ডসনরা। ম্যাচের শুরু থেকেই গোলের লক্ষ্যে খেলতে থেকে দু'দল। আক্রমন পাল্টা আক্রমন ছিলো তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয় অর্ধে নেমে ব্রাজিল বেশ কিছু শক্ত আক্রমণ চালিয়েও গোল করতে ব্যর্থ হয়।
একই ব্যর্থতা ছিলো ক্রোয়েশিয়ারও। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি।
অতিরিক্ত সময়ের প্রথম অংশ শেষ হওয়ার আগ মুহুর্তে দুর্দান্ত এক গোল করেন নেইমার। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া একের পর এক শানিত আক্রমন চালায়। এবং এক পর্যায়ে ব্রাজিলের ডিফেন্স ভেঙ্গে গোল দিয়ে খেলায় সমতা ফেরে ক্রোয়েশিয়া। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণ করার জন্য টাইব্রেকারে গড়ায়। আর তাতে প্রথম চারটি পেনাল্টি শটের চারটিতেও গোল তুলে নেয় ক্রোয়েশিয়া।
ব্রাজিল প্রথম শটই মিস করে। এরপর দ্বিতীয় তৃতীয় শটে গোল পেলেও চতূর্থ শট সাইডবারে লেগে ফের। আর তাতেই শেষ হয়ে যায় ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন। যে স্বপ্ন বা আশা নেইমার-রিচারল্ডসনরা জাগিয়েছিলো বিশ্বকাপের শুরু থেকেই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা ষোলোতে। এবং এরপর সেরা আটেও দলটি উঠে আসে অনায়াসে। কিন্তু শেষ রক্ষা হলো না। কোয়ার্টার ফাইনালে শেষ হলো ব্রাজিলের ২০২২ বিশ্বকাপ যাত্রা।
