এনআরবি সাফল্য

লিসবনে প্রবাসী বাংলাদেশির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু

post-img

পর্তুগালের রাজধানী লিসবনে সেগুনদা ভিদা (Segunda Vida) নামক পর্তুগিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রবিবার লিসবনের সেন্টারে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাস আরোইশ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম জামে মসজিদের সভাপতি রানা তাসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম জসিম, বরিশাল কমিউনিটির সভাপতি শাহীন সাঈদ, লিসবনের বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যাপক আবু সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সহ-সভাপতি এফ আই রনি ও তারিকুল হাসান আশিক, যুগ্ম সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম, অর্থ সম্পাদক জাহিদ কায়সার সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীবৃন্দ।

পর্তুগাল প্রবাসী মারিয়া আলীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক কাজী মাহমুদ আনিস উক্ত প্রতিষ্ঠান নিয়ে তার স্বপ্ন পরিকল্পনার কথা সকলের উদ্দেশ্য তুলে ধরেন এবং প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে একটি দাতব্য প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন। পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্স ছাড়াও ধর্মীয় শিক্ষা এবং প্রবাসী শিশুদের বাংলা শিক্ষা কার্যক্রম স্বল্প সময়ের মধ্যে চালু করার বিষয়ে সকলকে অবহিত করেন তিনি।

অতিথিদের মধ্যে রানা তসলিম উদ্দিন বলেন, এ ধরনের উদ্যোগ আমাদের প্রবাসী বাংলাদেশিদের অবস্থানকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। একই সাথে তিনি ধর্মীয় শিক্ষা এবং বাংলা শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জসিম বলেন, নিঃসন্দেহে এটি একটি মহতী উদ্যোগ। বাংলাদেশিরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের সাথে সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রবাসে দেশের আলো ছড়াচ্ছে যা আমাদের জন্য গৌরবের। স্থানীয় ভাষা শিক্ষার প্রতি তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান শেষে মাওলানা অধ্যাপক আবু সাঈদ দোয়া ও মোনাজাত করেন এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.