মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসের ভেতরে আকস্মিক বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের ষোলঘর নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জানা যায়, বাসটিতে যাত্রী সংখ্যা কম থাকায় এ ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মাহফুজ রিভেন জানান, প্রায় আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কি কারনে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে শুরু হয়েছে তদন্তের কাজ।
