বাংলাদেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পিপলএনটেক প্রেসিডেন্টের শ্রদ্ধা

post-img

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি'র প্রেসিডেন্ট ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির সিএফও ফারহানা হানিপ।

রবিবার (৭ আগস্ট ) সন্ধ্যায় ধানমন্ডির ৩২নং সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পিপলএনটেকের কর্মকর্তাদের নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক ও তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। 

এ সময় ফারহানা হানিপ বঙ্গবন্ধু জাতীয় জাদুঘর পরিদর্শন করেন। 

এসময় উপস্থিত ছিলেন পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন সহ পিপলএনটেকের কর্মকর্তাগণ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.