খেলা

সেমিতে আর্জেন্টিনার সামনে ‘দুর্বল’ কানাডা

post-img

প্রথমবার কোপা আমেরিকায় খেলার আমন্ত্রণ পেয়েছে কানাডা। আর প্রথম আসরেই বেশ বাজিমাত করেছে দলটি। পেরুকে হারিয়ে এবং চিলির সঙ্গে ড্র করে জায়গা করে নিয়েছিল কোয়ার্টার ফাইনালে। এরপর শেষ আটে ভেনেজুয়েলার বিপক্ষে টাইব্রেকারে জিতে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে কানাডা। সেখানে তাদের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবেসেলেস্তেরা গত বিশ্বকাপের পর থেকেই দুর্দান্ত ছন্দে আছে। তাই সেমিতেই কানাডার কোপার আসর শেষ হতে পারে। অপরদিকে, তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাওয়ায় সহজ জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার সুযোগ গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে। কাগজকলমের পরিসংখ্যানেও কানাডার চেয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে লিওনেল মেসিরা। ফিফা র‌্যাঙ্কিয়ে মেসিদের অবস্থান সবার শীর্ষে। বিপরীতে কানাডা রয়েছে ৪৮তম অবস্থানে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.