মৃত্যুর দীর্ঘ ৫ মাস পর সৌদি থেকে এপিবিএন এবং র্যাবের সহযোগিতায় দেশে ফিরেছে মো. হানিফ নামের এক প্রবাসীর মরদেহ।
বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি রিক্রুটিং এজেন্সি অপশন ম্যানপাওয়ার ওভারাসিজের মাধ্যমে সৌদি গিয়ে নির্যাতনে মারা যাওয়া হানিফের দেহ দেশে এনেছে বাংলাদেশ বিমান। ব্র্যাক ও এপিবিএনের যৌথ সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দীর্ঘ ৫ মাস পর দেশে ফিরেছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আব্দুল মোতালেবের ছেলে মো. হানিফ।
সোমবার সকালে বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করেন তার পরিবার। এপিবিএন আরও জানান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি গিয়ে নির্যাতনে যুবকের মৃত্যু, লাশ দেশে আনার আকুতি’ শিরোনামে চলতি বছরের ৩ জুলাই খবর প্রচার হলে বিষয়টি বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের নজরে আসে। নিউজের সূত্রধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ব্র্যাক ও এপিবিএন।
