বাংলাদেশ

ঈদে ফিটনেসবিহীন গাড়ি চললে ব্যবস্থা

post-img

লাইসেন্সবিহীন চালক,অতিরিক্ত যাত্রী বহন ও দ্রুত গতিতে গাড়ি না চালানোর আহ্বান জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এসময়ে তিনি জানান, ঈদে কোন ফিটনেসবিহীন গাড়ি, সড়ক-মহাসড়কে চলাচল করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার সকালে ঢাকায় ডিএমপি সদর দপ্তরে ঢাকা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে, এসব কথা বলেন তিনি। কমিশনার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। রাজধানীকে নিরাপদ রাখতে, আশপাশের জেলাগুলোর ১১টি পথে কঠোর ব্যবস্থাপনার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। এছাড়া আঞ্চলিক এলাকাগুলোতেও পুলিশের নজরদারি থাকবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.