বাংলাদেশ

বার্মিংহামে বাংলাদেশ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ইফতার

post-img

মিডল্যান্ডসের প্রাচীন সংগঠন বাংলাদেশ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ‍যুক্তরাজ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বার্মিংহামের স্মলহীথের একটি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়l বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কামাল আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামানl সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব কামরুল হাসান চুনু, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুই ট্রাস্টি হাজী কবির উদ্দিন ও আব্দুল খালিক,বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব নাজমুস সাকিব,কমিউনিটি নেতা ফয়জুর রহমান চৌধুরী এমবিই,ডঃ আব্দুল খালিক,আব্দুর রশিদ ভূঁইয়া,রফিকুর রহমান রফু,জুম্মা আহমদ লিটু ও বুলন চৌধুরীসহ অনেকেl শেষে সংগঠনের ট্রাস্টি প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব প্রয়াত আলহাজ্ব নাসির আহমদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়l মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রশিদl


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.